স্বরাষ্ট্রমন্ত্রী যখন উত্তর দিতে পারেন না তখন শাহবাগ-পল্টন নিয়ে আসেন: সারজিস

চাঁদপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৬, ২১:১৫আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ২১:১৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এনসিপি সংসদ ও সংসদের বাইরে গঠনমূলক আলোচনা ও রাজনীতি করতে চায়। সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া হচ্ছে আমাদের কাজ। তাছাড়া বিএনপি সরকারের বিগত ১৮০ দিনের কার্যক্রমের ওপর আমরা তথ্য প্রকাশ করেছি। সুতরাং দেশে কোনও পোষ্য বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই না, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে গঠনমূলক রাজনীতি করতে চায় এনসিপি।’

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার আগে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘রংপুরের একই পরিবারের চার জনকে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি একজন শিক্ষক ছিলেন। তার অসংখ্য শিক্ষার্থী ছিল, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। অথচ আমরা দেখছি, খুনিদের ধরার জন্য বিশেষ অভিযানের দেখা পাই না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতা দেখা পাই না। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে প্রশ্ন করা হলেও যে প্রশ্ন করে- তাকেই তুচ্ছ তাচ্ছিল্য করেন। যখন তিনি এসবের উত্তর দিতে পারেন না তখন তিনি শাহবাগ বা পল্টনের কথা নিয়ে আসেন।’

তিনি আরও বলেন, ‘দেশে হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত না করা গেলে কখনও আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে না। বিএনপি আমাদের সমালোচনা গ্রহণ করতে পারছে না। তারাও ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে  যাচ্ছে। এটি দেশের জন্য ক্ষতিকর।’

এ সময় জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
মৌলভীবাজারে এনসিপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, পাঁচ নেতা গ্রেফতার  
১৩ সিটিতেই একক নির্বাচন করতে চায় তিন দল, সম্ভাব্য প্রার্থী কারা? 
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, ৬ মাসে অজনপ্রিয় হয়ে পড়েছে সরকার: সারজিস
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৭০
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৭০
শাহজালালের থার্ড টার্মিনাল চালু হতে আর কতটা পথ বাকি
শাহজালালের থার্ড টার্মিনাল চালু হতে আর কতটা পথ বাকি
সংকটের মধ্যেই নরওয়ের নতুন রাজা হ্যাকন অষ্টম
সংকটের মধ্যেই নরওয়ের নতুন রাজা হ্যাকন অষ্টম
এবার জেল থেকে নোরাকে সুকেশের চিঠি, উঠে এলো জ্যাকুলিনের প্রসঙ্গও
এবার জেল থেকে নোরাকে সুকেশের চিঠি, উঠে এলো জ্যাকুলিনের প্রসঙ্গও
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা