মিয়ানমারে পাচারকালে ২২০ বস্তা সারসহ তিন পাচারকারি আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০১

মিয়ানমারে পাচারকালে ২২০ বস্তা ইউরিয়া সারসহ তিন পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের হালিশহর থানাধীন দবিরখাল এলাকায় গত বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টায় কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশে ট্রাক থেকে ফিশিং বোটে স্থানান্তরকালে ২২০ বস্তা (১১ হাজার কেজি) সার জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা। সার পাচারে ব্যবহৃত একটি ট্রাক জব্দসহ ৩ পাচারকারিকে আটক করা হয়। 

সংশ্লিষ্টরা জানান, মিয়ানমারে সার পাচারের কারণে দেশে কৃত্রিম সংকট দেখা দিয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সার। 

চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আপ্রু মারমা বলেন, সরকার ইউরিয়া, ডিএপিসহ চার ধরনের সারে ভর্তুকি দিয়ে থাকে। এ সার পাচার হওয়া কোনোভাবেই কাম্য নয়।

/এফআর/
সম্পর্কিত
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে, অপরাধ নিয়ন্ত্রণে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ট্রাকের হেডলাইট ও টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষে আহত ৫০
দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে বড় মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে, অপরাধ নিয়ন্ত্রণে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে, অপরাধ নিয়ন্ত্রণে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বয়স বাড়া, চেহারা ও প্রসাধনী চিকিৎসা নিয়ে হেমা মালিনীর ভাবনা
বয়স বাড়া, চেহারা ও প্রসাধনী চিকিৎসা নিয়ে হেমা মালিনীর ভাবনা
অসুরের মৌসুম
অসুরের মৌসুম
সরকারি হস্তক্ষেপের জেরে বাদ শ্রীলঙ্কা, নতুন আয়োজক ভারত
সরকারি হস্তক্ষেপের জেরে বাদ শ্রীলঙ্কা, নতুন আয়োজক ভারত
সর্বাধিক পঠিত
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
কমলো এলপিজির দাম
কমলো এলপিজির দাম