অসুরের মৌসুম

মুহাম্মদ শাওয়াব
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৮

অলীক

সমস্ত অবৈধ যোগাযোগে পথেরা শ্বাপদসংকুল
হরীতকী বনের মাঝে উবে যাবে শরীরী পাপে
ক্লেদাক্ত সন্ধ্যায় যদি দূর তাকাও ঈশানকোণে
সাদা মেঘ ডেকে যায় আবহমান অসম সন্তাপে
সন্তাপে উত্তাপে পোড়ে প্রগলভ প্রস্তর ফলক
উদ্বেগসংকুল তবু চাচ্ছিনা যেকোনো আঙুল
টেমসের পাড়ে বসে আনমনে গেয়েছ দীপক
তার সুরে কম্পমান একঘেয়ে মেট্রোপলিটন
অবগাহনের গান অতর্কিত ভুল পথে গেলে
জাদুর শহর পোড়ে করাঘাতে— অচিন অনলে

শারীরিক

গম্ভীর হাওয়া— এক কেমিস্ট গাইছে আনমনে
চুরি করা গন্ধে বানিয়েছে ফ্লোরাল পারফিউম
ঘ্রাণে টলছে তাবৎ গ্যালাক্সি সুতীব্র সম্মোহনে
গন্ধের শোকে, ফুলের গন্ধে টলছে রাত নির্ঘুম
সবার অজান্তে গন্ধেরা সব লুকিয়ে আছে বনে
ওরা জেনেছে বন-জুড়ে আজ অসুরের মৌসুম
যার হৃদয়ে তাকিয়ে আছ অসম্ভব কৌতূহলে
ভাসতে চাইছে বেপরোয়া যৌথতার নীল ভুলে

/জেড-এস/
সম্পর্কিত
খ্রিস্তিয়ঁ বোবাঁর কবিতা 
বীজব্রহ্ম ও অন্যান্য কবিতা
বার্ধক্যের শিশির
সর্বশেষ খবর
শাড়িকাণ্ড: তানজিন তিশার বিরুদ্ধে পিবিআইয়ের দেওয়া প্রতিবেদনে নারাজি
শাড়িকাণ্ড: তানজিন তিশার বিরুদ্ধে পিবিআইয়ের দেওয়া প্রতিবেদনে নারাজি
সংসদ অধিবেশনে অংশ নেবেন মির্জা আব্বাস
সংসদ অধিবেশনে অংশ নেবেন মির্জা আব্বাস
অটোরিকশা দুর্ঘটনায় আহত এলিনা শাম্মী
অটোরিকশা দুর্ঘটনায় আহত এলিনা শাম্মী
লংমার্চে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি এনসিপির আহ্বান
লংমার্চে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি এনসিপির আহ্বান
সর্বাধিক পঠিত
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি