উখিয়ায় প্রকাশ্যে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, আতঙ্কে বন্ধ দোকানপাট

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ২০:৩১ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ২০:৩১

কক্সবাজার উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হঠাৎ গুলির শব্দে প্রাণভয়ে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, ইয়াবা-সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে যুবদল নেতা আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি ছোড়েন এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মুন্না।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গুলিবর্ষণের সময় মুন্নার সঙ্গে আরাফাতও ছিলেন। তাদের দুই জনের হাতেই আধুনিক পিস্তল দেখা গেছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে জিসান ও শমসুকে কিরিচ হাতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মুন্নাকে উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছেন। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জয়নাল আবেদিন।

তিনি গণমাধ্যমে দাবি করেন, গুলিবর্ষণের ঘটনার সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম জড়ানো হয়েছে। তিনি ঘটনাস্থলে ছিলেন না। তার ভাষ্য, একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব
হাসপাতাল না খুললে তোদের হত্যা করা হবে, আর আমার কথা বললে এবার গোলাগুলি হবে
রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, বাড়ানো হয়েছে পুলিশি টহল-নজরদারি
সর্বশেষ খবর
হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প
হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প
সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে রিজুভা ওয়েলনেসের প্রতিনিধিরা
সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে রিজুভা ওয়েলনেসের প্রতিনিধিরা
জবিতে ককটেল বিস্ফোরণ: সাবেক ছাত্রলীগ নেতা রেজওয়ান তিন দিনের রিমান্ডে
জবিতে ককটেল বিস্ফোরণ: সাবেক ছাত্রলীগ নেতা রেজওয়ান তিন দিনের রিমান্ডে
এজলাস থেকে আসামি উধাও, নিরাপত্তায় বড় ফাঁক
এজলাস থেকে আসামি উধাও, নিরাপত্তায় বড় ফাঁক
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা