দুই বাড়িতে কাফনের কাপড়-আগরবাতি, খেয়ে নিতে বললো ভালোমন্দ

কুষ্টিয়া প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ২১:০৩ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ২১:০৩

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ্য করে ১০-১২ দিনের মধ্যে ভালোমন্দ খেয়ে নেওয়ার কথা লেখা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) ও জসিম উদ্দিনের ছেলে মনিরুজ্জামান মনির (৪০) বাড়িতে পৃথকভাবে এসব সামগ্রী পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের কোনও একসময় দুর্বৃত্তরা বাড়ি দুটিতে এসব সামগ্রী রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পান।

বাচ্চু মালিথার বাড়িতে রেখে যাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালোমন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’

অন্যদিকে মনির বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’

ভুক্তভোগীদের ভাষ্য, বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হলে তারা পৃথকভাবে নিজেদের বাড়ির সামনে লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান। পরে ব্যাগ খুলে ভেতরে কাফনের কাপড়সহ বিভিন্ন সামগ্রী এবং প্রাণনাশের হুমকি দিয়ে চিরকুট দেখতে পান।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, ‘বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।’

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, ‘ঘটনা দুটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।’

/এফআর/
সম্পর্কিত
উখিয়ায় প্রকাশ্যে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, আতঙ্কে বন্ধ দোকানপাট
মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব
হাসপাতাল না খুললে তোদের হত্যা করা হবে, আর আমার কথা বললে এবার গোলাগুলি হবে
সর্বশেষ খবর
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্য প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্য প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
শমিত-হামজার গোলে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে বাংলাদেশ
শমিত-হামজার গোলে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে বাংলাদেশ
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
এক বছরে দেশে কতগুলো খুন হয়েছে, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
এক বছরে দেশে কতগুলো খুন হয়েছে, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা