লক্ষ্মীপুরে পাঁচ ঘণ্টার অভিযানে আটক ১৮২

লক্ষ্মীপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২

কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে একযোগে অভিযান চালিয়ে ১৮২ জনকে আটক করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী জেলার ছয় থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দল এ অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার আবু তারেকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন রায়হান কাজেমীর তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধপ্রবণতা রয়েছে— এমন বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় নেওয়া হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুর সদর থানায় ৬০, চন্দ্রগঞ্জ থানায় ২১, রায়পুর থানায় ২৪, রামগঞ্জ থানায় ২৪, রামগতি থানায় ১৩, কমলনগর থানায় ১৭ ও ডিবি পুলিশের অভিযানে ২৩ জনকে আটক করা হয়েছে।

আটক ১৮২ জনের মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। অপরদিকে বিভিন্ন মামলা, গ্রেফতারি পরোয়ানা, ফৌজদারি কার্যবিধির ১৫১ ও ৩৪ ধারায় ২৫ জনকে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
ব্যাংক গ্রাহকদের কয়েক কোটি টাকা উধাও, পলাতক কর্মকর্তা আটক
সার মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
স্বামীকে মদ খাইয়ে নারীকে ধর্ষণের অভিযোগ
সর্বশেষ খবর
বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
ঢাকা-দিল্লি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী
ঢাকা-দিল্লি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী
আলোচিত নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামির আপিল
আলোচিত নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামির আপিল
`হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা
`হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত