স্বামীকে মদ খাইয়ে নারীকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০

ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামীকে মদ পান করানোর পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহজাহান (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে ওই নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তাদের পাঁচ বছর বয়সী একটি ছেলে রয়েছে। নিজেদের কোনও জায়গা জমি বা বাড়িঘর না থাকায় তারা অন্যের বাড়ির বারান্দার একটি কক্ষে বসবাস করেন। ওই নারীর স্বামী মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগে ওই নারী উল্লেখ করেন, ঘটনার দিন শাহজাহান ও তার স্বামী স্থানীয় একটি গারো বাড়িতে গিয়ে মদ পান করেন। পরে সন্ধ্যায় তারা দুই জন একসঙ্গে ওই নারীর থাকার জায়গায় যান। একপর্যায়ে তার স্বামী সেখান থেকে চলে গেলে শাহজাহান তাকে ধর্ষণ করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহজাহান ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হালুয়াঘাট থানার ওসি জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, অভিযুক্ত শাহজাহান ও ওই নারীর স্বামী দুই জনই মাদকাসক্ত। তারা একসঙ্গে মদপান করতেন। তাদের কারো স্থায়ী বাড়িঘর নেই। ওই নারী অন্যের বাড়ির বারান্দায় বসবাস করতেন। ঘটনার দিন দুই জন একসঙ্গে মদপান করার পর স্বামী অন্যদিকে চলে গেলে সেই সুযোগে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

/এফআর/
সম্পর্কিত
সার মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
চট্টগ্রামের মুরাদ বাহিনীর প্রধান গ্রেফতার
কুমিল্লায় কয়েক ঘণ্টায় আরও ৩৭৯ জন আটক
সর্বশেষ খবর
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
সৌদিকে রক্ষায় ‘যেকোনও উপায়’ ব্যবহারের অঙ্গীকার পাকিস্তানের
সৌদিকে রক্ষায় ‘যেকোনও উপায়’ ব্যবহারের অঙ্গীকার পাকিস্তানের
৫০ টাকার গাছ ৪০০ টাকায় কিনে বৃক্ষরোপণ কর্মসূচি, এক মাসেই যাচ্ছে মরে
৫০ টাকার গাছ ৪০০ টাকায় কিনে বৃক্ষরোপণ কর্মসূচি, এক মাসেই যাচ্ছে মরে
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ