চুয়েটে ১৪তম দিনেও শাটডাউন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ অক্টোবর ২০২৬, ১৪:৪৯ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৪:৪৯

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ১৪ দিন ধরে একাডেমিকসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও।

চলমান আন্দোলনের অংশ হিসেবে সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য ভবনের সামনে থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির সদস্যরা র‍্যালি বের করেন। র‍্যালিটি স্বাধীনতা চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেন।

মানববন্ধনে শিক্ষক দিবস উপলক্ষে আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের পাশে থাকা চুয়েটের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি চলছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও।

চুয়েটের শিক্ষার্থী মো. নুরুল আমিন বলেন, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম দায়িত্ব নেওয়ার পর ৫৬ দিনের মধ্যে শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মপরিকল্পনার মাধ্যমে চুয়েটকে আধুনিকায়নের চেষ্টা করেছেন। কোনো অভিযোগ ছাড়াই তাঁকে অপসারণ করা হয়েছে। এটি অন্যায়। তাঁকে স্বপদে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চলবে।

শিক্ষার্থীরা জানান, উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে গত ২১ সেপ্টেম্বর রাত থেকেই তাঁরা আন্দোলনে নামেন। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। এর আওতায় ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি ক্যাম্পাসে অবস্থান, মানববন্ধন, গণস্বাক্ষরসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তাঁরা। আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে চুয়েট শিক্ষক সমিতিও।

এর আগে গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্যের পদ থেকে সরিয়ে তাঁর স্থলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। দায়িত্ব গ্রহণের মাত্র ৫৬ দিনের মাথায় তাঁকে অপসারণের সিদ্ধান্ত আসে। এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে আন্দোলনে নামেন। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
মাদকবিরোধী অভিযান থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর মরদেহ
চুয়েটের নতুন ভিসির বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষার্থীরা 
আবাসন সংকট মোকাবিলার প্রস্তাব বাতিল, স্পেনে নতুন করে বিক্ষোভ
সর্বশেষ খবর
বিমানবন্দরে লাগেজ চুরি রোধে হ্যান্ডলিং কার্যক্রম লাইভ সম্প্রচারের দাবি
বিমানবন্দরে লাগেজ চুরি রোধে হ্যান্ডলিং কার্যক্রম লাইভ সম্প্রচারের দাবি
‘অটোরিকশা ডাম্পিং করলে সারাদেশ কাপিয়ে দেবো’
‘অটোরিকশা ডাম্পিং করলে সারাদেশ কাপিয়ে দেবো’
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের