সাজেকে চাঁদের গাড়ি উল্টে আহত ৭ পর্যটক, আশঙ্কাজনক ২

রাঙামাটি প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬, ১৬:০৯ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১৬:০৯

রাঙামাটির সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী চাঁদের গাড়ি উল্টে সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রবিবার (১৮ অক্টোবর) সকালে সাজেক থেকে পর্যটকদের নিয়ে ছেড়ে আসা জিপটি শিজকছড়া এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার (৪৫), আরিফুর রহমান (৩৫), সোহরাব (২৬), নাসরিন (৩৫), শাহজাহান (৪৫) ও আশা (১৩)। তারা সবাই মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করেন। পরে তাদের দ্রুত খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। আহত পর্যটকেরা মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, রবিবার সকালে সাজেক পর্যটন কেন্দ্র থেকে খাগড়াছড়ি ফেরার পথে শিজকছড়া এলাকায় পর্যটকবাহী চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সাত পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন। সেনাবাহিনীর সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
কক্সবাজারে নেই ডিএনএ ল্যাব, ১০ মরদেহ শনাক্তে দীর্ঘ অপেক্ষা
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু
উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ 
সর্বশেষ খবর
শুরুতেই নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ
শুরুতেই নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে তাবিথ আউয়ালের কী কথা হলো
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে তাবিথ আউয়ালের কী কথা হলো
হলিউড সিনেমার নতুন খলনায়ক সিলিকন ভ্যালি
হলিউড সিনেমার নতুন খলনায়ক সিলিকন ভ্যালি
মোহাম্মদপুরে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি: খুঁজতে গিয়ে মিললো আরও আটটি
মোহাম্মদপুরে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি: খুঁজতে গিয়ে মিললো আরও আটটি
সর্বাধিক পঠিত
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে