হামলা-চাঁদাবাজির মামলায় বগাসহ ১৩ জনের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ অক্টোবর ২০২৬, ১৪:২২ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৪:২২

চট্টগ্রাম নগরের খুলশী থানায় পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে করা দুই মামলায় ওয়াকিল হোসেন ওরফে বগাসহ ১৩ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এ জি এম মনিরুল হাসান সরকার শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

খুলশী থানার জিআরও উপপরিদর্শক (এসআই) নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, প্রধান আসামি ওয়াকিল হোসেন বগা অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে ছিলেন। মঙ্গলবার প্রোডাকশন ওয়ারেন্টের (পি/ডব্লিউ) মাধ্যমে কঠোর পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে, হাইকোর্ট থেকে পাওয়া ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ায় নির্ধারিত দিনে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপর ১২ আসামি। শুনানি শেষে সবার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন, রকি হোসেন ওরফে পিচ্চি, মনির হোসেন ইমন, শাকিল, আবুল হাসান ওরফে কালা হাসান, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান, নওশাদ, সোহেল ওরফে ব্লেড সোহেল, আবুল কাশেম ওরফে আবু কাশেম, রবিন হোসেন, সাকিব হাসান ও দেলোয়ার হোসেন জিসান।

খুলশী থানা সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে দায়ের করা দুটি পৃথক মামলায় সংঘবদ্ধ হামলা, সরকারি কাজে বাধা, মারধর, অনধিকার প্রবেশ, অপহরণ, চুরি, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

আসামিপক্ষে জামিন শুনানিতে অংশ নেন আইনজীবী মো. কামাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী এবং সমিতির সভাপতি তারিক আহমদসহ অন্য আইনজীবীরা।

এর আগে গত ১৮ অক্টোবর চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেন ওরফে বগা চাঁদাবাজির একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। ওই মামলায়ও তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও দখলসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
প্রশাসনের নির্দেশের পরও মামলা করতে পারেননি কৃষক, বিএনপি নেতাদের বিরুদ্ধে বাধার অভিযোগ
সিনেমায় অনিশ্চয়তা, মামলার চাপে তানজিন তিশা!
আওয়ামী লীগ নেতা শহিদুল গ্রেফতারের পর থানায় অসুস্থ, পাঠানো হলো ঢাকায়
সর্বশেষ খবর
এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া, সতর্ক থাকার পরামর্শ
এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া, সতর্ক থাকার পরামর্শ
৩ ঘণ্টা পর পোশাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার
৩ ঘণ্টা পর পোশাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার
প্রশাসনের নির্দেশের পরও মামলা করতে পারেননি কৃষক, বিএনপি নেতাদের বিরুদ্ধে বাধার অভিযোগ
প্রশাসনের নির্দেশের পরও মামলা করতে পারেননি কৃষক, বিএনপি নেতাদের বিরুদ্ধে বাধার অভিযোগ
ড্রোন ও ডিজিটাল টুইন প্রযুক্তি: চীনের হাইওয়ে ব্যবস্থাপনায় এআইয়ের বিপ্লব
ড্রোন ও ডিজিটাল টুইন প্রযুক্তি: চীনের হাইওয়ে ব্যবস্থাপনায় এআইয়ের বিপ্লব
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান