পাচারে জড়িত সারের ডিলারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে: এমপির হুঁশিয়ারি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 
২৮ অক্টোবর ২০২৬, ১৭:৫৪ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৭:৫৪

সার পাচার, পাহাড়কেন্দ্রিক অপহরণ, মাদক ও মানবপাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, ‘পাহাড়ে নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যে সেনা চৌকি স্থাপনের কাজ চলছে। একইসঙ্গে সার পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও ডিলারদের বিরুদ্ধে এখন থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিচ্ছি।’

বুধবার (২৮ অক্টোবর) বিকালে টেকনাফ পৌরসভার বাসস্টেশনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

শাহজাহান চৌধুরী বলেন, ‘সার পাচারের সঙ্গে যারা জড়িত, তাদের কেউ রেহাই পাবেন না। কোনও সারের ডিলার যদি এই পাচারের সঙ্গে জড়িত থাকেন, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তে যাতে কোনও ধরনের চোরাচালান না হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে।’

পাহাড়কেন্দ্রিক অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাহাড়ে অপহরণ, মাদক ও মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পাহাড়ে সেনা চৌকি স্থাপনের কাজ চলছে।’

উখিয়ার ইনানীতে গ্যাসের সম্ভাব্য সন্ধান পাওয়ার বিষয়টি তুলে ধরে সংসদ সদস্য বলেন, ‘সেখানে গভীর নলকূপ স্থাপনের সময় গ্যাসের সন্ধান পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আল্লাহ চাইলে ওই এলাকা থেকে গ্যাস উৎপাদন সম্ভব হতে পারে।’

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে বিএনপির সরকার দ্রুতগতিতে কাজ করছে। নাফ নদীতে মাছ শিকারের সুযোগ উন্মুক্ত করা হয়েছে এবং পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ খুলে দেওয়া হয়েছে। সেন্টমার্টিনের প্রায় ১০ হাজার মানুষ পর্যটন খাতের ওপর নির্ভরশীল। পর্যটকদের যাতায়াতের দূরত্ব কমানোর পাশাপাশি টেকনাফে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চালুর উদ্যোগ নেওয়া হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সাধারণ মানুষের মতো জীবনযাপন করছেন এবং মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক ও যুবদলের সভাপতি আবদুল কাইয়ুম প্রমুখ।

/এএম/ 
সম্পর্কিত
অবৈধভাবে সার মজুত, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বিএনপিকে ভোট দিয়ে অনুশোচনা করে কারাগারে যাওয়া সাথী এবার যা বললেন
‘স্বাস্থ্য খাতে এমন পরিবর্তন আসবে, যাতে একটা রোগীকেও ভারতে যেতে না হয়’
সর্বশেষ খবর
চিত্রনায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়িতে আগুন, আসামি মামুনের জামিন
চিত্রনায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়িতে আগুন, আসামি মামুনের জামিন
‘অপরাধ দমনে দৃঢ় অবস্থান বোঝাতেই ‘ক্রসফায়ার’ শব্দের ব্যবহার করেছেন আইজিপি’
‘অপরাধ দমনে দৃঢ় অবস্থান বোঝাতেই ‘ক্রসফায়ার’ শব্দের ব্যবহার করেছেন আইজিপি’
ইরানি নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ড, জব্দ ব্যাংক হিসাব
ইরানি নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ড, জব্দ ব্যাংক হিসাব
‘কংগ্রেস কয়টি আসন জিতেছে?’ ইমোজি দিয়ে কটাক্ষ মোদির
‘কংগ্রেস কয়টি আসন জিতেছে?’ ইমোজি দিয়ে কটাক্ষ মোদির
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল