জুলাইকে বাঁচিয়ে রাখা তাদের জন্য হুমকি, এজন্য ফাউন্ডেশনে বাজেট দিচ্ছে না সরকার: ইনকিলাব মঞ্চ

কুবি প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ২১:৫৯ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ২১:৫৯

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেছেন, ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই মূলত জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করছেন। বর্তমান সরকার গত ঈদের পর থেকে জুলাই ফাউন্ডেশনে কোনও বাজেট দিচ্ছে না। কারণ অর্থ দিয়ে জুলাইকে বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করা যাবে না; জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখাটা তাদের জন্য হুমকি।’

বুধবার (২৮ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরাও অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল নিয়ে তারা শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ করেন। এ সময় শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

কর্মসূচি শেষে সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‌‘সরকারের ঢাকা থেকে কুমিল্লা রেললাইন নির্মাণের জন্য ৮৪ হাজার কোটি টাকা আছে, কিন্তু জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য কোনও টাকা নেই। কারণ জুলাইকে বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করতে পারবে না। কিন্তু ৮৪ হাজার কোটি টাকায় রেললাইন নির্মাণ করলে সেই টাকায় সচিবদের ছেলেরা আমেরিকায় পড়তে যাবে, আমলারা বেগমপাড়ায় যাবে। এ জন্য জুলাইকে বাঁচিয়ে রাখা তাদের জন্য হুমকি।’

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী জুলাইয়ের বদৌলতে ৭০টি আসন পেয়ে বিরোধী দল হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে তারা কী জোরালো পদক্ষেপ নিয়েছে, তা আমরা জানতে চাই।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্দেশে জাবের বলেন, ‘এনসিপির জন্ম হয়েছে জুলাইয়ের মাধ্যমে। জুলাই না হলে এনসিপি নামের কোনও দল হতো? তাদের যে ছয়জন সংসদ সদস্য হয়েছেন, তারাও জুলাইয়ের কারণেই হয়েছেন। জুলাইয়ের কারণে আজ যারা সংসদ সদস্য হয়েছেন, তারা জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নে সংসদে বসে দু-একটি বক্তব্য দেওয়া ছাড়া আর কী কী পদক্ষেপ নিয়েছেন, তা আমরা জানতে চাই।’

জাবের আরও বলেন, ‘আমরা বিএনপি নই, এনসিপি নই, জামায়াতও নই। কিন্তু বাংলাদেশের পক্ষে দাঁড়াতে গিয়ে কারও বিরোধিতা করতে হলে, সে এনসিপি হোক, জামায়াত হোক কিংবা বিএনপি হোক—তা আমাদের দেখার বিষয় নয়। আবার দেশের স্বার্থে কারও পক্ষ নিতে হলেও আমরা তা করবো। এতে কে আমাদের কী ট্যাগ দেবে, সেটি দেখার বিষয় নয়।’

শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার তিন দফা দাবি নিয়ে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচির অংশ হিসেবে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত পদযাত্রা করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসেন তারা।

/এএম/ 
সম্পর্কিত
আমজনতার তারেক রহমান ছাত্রদলের সদস্য ছিলেন: জানালেন ছাত্রদল নেতা শুভ
মোবাইল ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে হত্যা: ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
৩১ দিনেই তদন্ত শেষ, অপ্রতিম হত্যায় চার আসামির মধ্যে দুইজন কিশোর
সর্বশেষ খবর
রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কোনও শিক্ষার্থী পাস করতে পারেনি
রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কোনও শিক্ষার্থী পাস করতে পারেনি
গরুর পূজা নিয়ে কটূক্তি করে তোপের মুখে ইহুদি ধর্মপ্রচারক
গরুর পূজা নিয়ে কটূক্তি করে তোপের মুখে ইহুদি ধর্মপ্রচারক
মিরপুরে হেরে গেলো বাংলাদেশ
মিরপুরে হেরে গেলো বাংলাদেশ
যশোর বোর্ডে শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল
যশোর বোর্ডে শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল
সর্বাধিক পঠিত
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি