বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: একাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১৫

ফেনী প্রতিনিধি 
১১ নভেম্বর ২০২৬, ২৩:৪৩ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ২৩:৪৩

ফেনীর দাগনভূঞা পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনীতে পাঠানো হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, থানা রোডের একটি দোকানে ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সাবেক সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের সমর্থকেরা বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন।

দলীয় সূত্রের দাবি, আহতদের মধ্যে ফটিকের সমর্থক নয়জন এবং আকবর হোসেনের সমর্থক ছয়জন রয়েছেন। গুরুতর আহত মোস্তাফিজুর রহমান পলাশ (৪৫) ও ইমাম হোসেন মিল্টনকে (৩৮) উন্নত চিকিৎসার জন্য ফেনীতে পাঠানো হয়েছে। মিল্টনের চোখ ও নাকে আঘাত লেগেছে বলে জানা গেছে। অন্য আহতরা দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ফটিকের সমর্থক আহতদের মধ্যে রয়েছেন ইসমাইল, হোসেন (৪৫), ইব্রাহিম (৩১), তোফায়েল (৩০), এমদাদুল হক শামীম (১৮), আরিফুল ইসলাম (২৭), কামরুল হাসান, রিয়াদ (২১), জাহিদুল ইসলাম (২১) ও মোস্তাফিজুর রহমান পলাশ (৪৫)। অন্যদিকে আকবর হোসেনের সমর্থক আহতদের মধ্যে রয়েছেন ইমাম হোসেন মিল্টন (৩৮), সোহের রানা জুয়েল (৪০), মো. ইউছুপ (৩৬), মো. মোস্তাফা হাসান (৩২), আল মাহমুদ আরমান (৩৮) ও মোজাম্মেল হক মাসুদ (৩৯)।

ঘটনার বিষয়ে কাজী জামশেদুর রহমান ফটিক অভিযোগ করেন, কয়েক দিন আগে জিরো পয়েন্টে আকবর হোসেনের সমর্থকেরা হেলমেট বাহিনী নিয়ে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন। বুধবারের ঘটনায় তার ভাই পলাশসহ প্রায় ১০ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। এ সময় অস্ত্র প্রদর্শন ও হুমকি-ধমকি দেওয়া হয়েছে।

অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের দাবি, তার সমর্থকেরা বাজারে গেলে কোনও কারণ ছাড়াই তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তার পক্ষের সাত থেকে আটজন আহত হয়েছেন। বহিষ্কৃত দলীয় পরিচয় বহনকারী এক ব্যক্তির ইন্ধনে এ ঘটনা ঘটেছে। বাজারের শান্তিশৃঙ্খলা নষ্ট ও জননিরাপত্তা বিঘ্নিতকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান আকবর হোসেন।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সংঘর্ষের ঘটনায় ১৫ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে বাজারে পুলিশের টহল জোরদার করা হয়েছে। জিরো পয়েন্টসহ আশপাশের এলাকায় জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে।

সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণের শব্দে জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

/এএম/ 
সম্পর্কিত
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-যুবদলের দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
শিক্ষার সঙ্গে বিবেক, মনুষ্যত্ব ও প্রশ্ন করার সক্ষমতার সমন্বয় ঘটানো জরুরি: রিজভী
সর্বশেষ খবর
২৭ বছর পর চার গোলের জয়, অবিশ্বাস্য ফারহান হামজারা 
২৭ বছর পর চার গোলের জয়, অবিশ্বাস্য ফারহান হামজারা 
অসময়ের বৃষ্টি কি শীতের আগমনী বার্তা
অসময়ের বৃষ্টি কি শীতের আগমনী বার্তা
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরিকে অগ্রাধিকার, রাজাকারের তালিকা পরে’
‘মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরিকে অগ্রাধিকার, রাজাকারের তালিকা পরে’
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়লো তেলের দাম
দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়লো তেলের দাম