রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসির বদলি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৬, ১২:০৭ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:০৭

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম জেলা পুলিশে বদলি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে থানায় বাগবিতণ্ডায় জড়িয়ে আলোচনায় আসার প্রায় ২০ দিন পর তাকে বদলি করা হলো।

বুধবার (১২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। জনস্বার্থে তাকে বদলির আদেশ দিয়েছে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়।

গত ২২ অক্টোবর রাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে সরাইল থানায় যান সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন। এ নিয়ে রুমিন ফারহানা ও ওসির মধ্যে বাগবিতণ্ডা হয়। তবে ঘুস নেওয়ার অভিযোগ অস্বীকার করেন ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ।

এর আগে, পুলিশের চাকরিতে থাকা অবস্থায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে গত ৩০ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় সমিতি।

তবে মঞ্জুর কাদের ভূঁইয়ার দাবি, পুলিশে যোগদানের আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন। নোটিশের জবাবে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন বলে জানান তিনি।

জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানার ওসি হিসেবে যোগদান করেন মঞ্জুর কাদের ভূঁইয়া। তার বদলির পর সরাইল থানায় নতুন ওসি হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা এখনও জানা যায়নি।

/এফআর/
সম্পর্কিত
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
বৃদ্ধার ৩ লাখ টাকা ছিনতাই, ব্যাংকের ভেতরেই ছিল ছিনতাইকারী: মামলা নেয়নি পুলিশ
পাকিস্তানে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ডিএসপিসহ নিহত ১১
সর্বশেষ খবর
ঘুম ভাঙতেই প্রথম ১০ মিনিট যা করেন মাধুরীর স্বামী
ঘুম ভাঙতেই প্রথম ১০ মিনিট যা করেন মাধুরীর স্বামী
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন পরিপত্র জারি
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন পরিপত্র জারি
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে খেসারত উচ্চ মূল্যে দিতে হবে: জামায়াত আমির
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে খেসারত উচ্চ মূল্যে দিতে হবে: জামায়াত আমির
নির্বাচন-উত্তর বাংলাদেশ: আইন প্রয়োগকারী সংস্থা বনাম নাগরিক অধিকার 
নির্বাচন-উত্তর বাংলাদেশ: আইন প্রয়োগকারী সংস্থা বনাম নাগরিক অধিকার 
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প