ঘুম ভাঙতেই প্রথম ১০ মিনিট যা করেন মাধুরীর স্বামী

জীবনযাপন ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১২:১২ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:১২

সকালে ঘুম থেকে উঠেই কেউ চা বা কফিতে চুমুক দেন, কেউ আবার শুরু করেন শরীরচর্চা। তারকাদের সকালের রুটিনেও থাকে নানা ধরনের অভ্যাস। তবে মাধুরী দীক্ষিতের স্বামী তথা চিকিৎসক শ্রীরাম নেনের সকালের অভ্যাস বেশ সাদামাঠা। ঘুম থেকে উঠেই প্রথম ১০ মিনিট তিনি কাটান সকালের রোদে। তাঁর মতে, এই সহজ অভ্যাস শরীরের জৈবিক ঘড়ি সচল রাখতে সাহায্য করে। নিয়মিত সকালের প্রাকৃতিক আলোয় থাকলে ঘুম-জাগরণের স্বাভাবিক ছন্দও বজায় রাখা সহজ হয়।

সকালের রোদ কেন জরুরি?

মানবদেহে রয়েছে একটি স্বাভাবিক সময়-নিয়ন্ত্রণ ব্যবস্থা, যার নাম সার্কাডিয়ান রিদম। প্রায় ২৪ ঘণ্টার এই চক্র ঘুম-জাগরণের সময়, হরমোনের নিঃসরণ, শরীরের তাপমাত্রা এবং বিপাকীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকালে চোখে প্রাকৃতিক আলো পৌঁছালে মস্তিষ্কের জৈবিক ঘড়ি সক্রিয় হওয়ার সংকেত পায়। এর ফলে ঘুমের হরমোন মেলাটোনিনের নিঃসরণ কমতে শুরু করে। ঘুমের ভাব কাটে, শরীরও ধীরে ধীরে দিনের কাজের জন্য প্রস্তুত হয়।

অন্য দিকে, সন্ধ্যার পর আলো কমতে থাকলে মেলাটোনিনের নিঃসরণ বাড়তে শুরু করে। শরীর তখন রাতের বিশ্রামের জন্য প্রস্তুত হয়। এই স্বাভাবিক ছন্দ বজায় থাকলে ঘুমের সময় ও জাগরণের সময় নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

কীভাবে অভ্যাস করবেন?

ঘুম থেকে ওঠার পর সম্ভব হলে ১০-১৫ মিনিট বাড়ির বাইরে বা খোলা জায়গায় সকালের প্রাকৃতিক আলোয় কাটান। বারান্দায় বা ছাদেও কিছুটা সময় থাকতে পারেন। তবে সূর্যের দিকে সরাসরি তাকানোর প্রয়োজন নেই। আবহাওয়া, ঋতু এবং আলোর তীব্রতা অনুযায়ী কতক্ষণ বাইরে থাকবেন, তা বদলাতে পারে। মেঘলা দিনেও বাইরের প্রাকৃতিক আলো উপকারী হতে পারে। শুধু জানলার পাশে বসে থাকলে বাইরের আলোর মতো তীব্র আলো সব সময় পাওয়া যায় না।

যারা দিনের বেশির ভাগ সময় ঘরের ভেতরে কাটান, তাদের জন্য এই অভ্যাস বিশেষভাবে সহায়ক হতে পারে। তবে শুধু সকালে রোদে থাকলেই ঘুমের সমস্যা দূর হবে না। রাতে ঘুমোনোর আগে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের ব্যবহার কমানো, সন্ধ্যার পর অতিরিক্ত চা-কফি এড়িয়ে চলা এবং প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়াও জরুরি। নিয়মিত শরীরচর্চা ও সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি এই ছোট অভ্যাসগুলি সুস্থ জীবনযাপনে সাহায্য করতে পারে।

/এমএএল/
সম্পর্কিত
ভাত ছাড়তে হবে না, চালের সঙ্গে ৫ উপকরণ মিশিয়েই বাড়ান পুষ্টিগুণ
কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন খেয়েও কমছে না ওজন কোন ভুলে?
হৃদ্‌যন্ত্রের ঝুঁকি বাড়াতে পারে সকালের যে ৫ অভ্যাস
সর্বশেষ খবর
ভারতের যে গ্রামে রাবণকে জ্ঞানী ও শিবভক্ত হিসেবে পূজা করা হয়
ভারতের যে গ্রামে রাবণকে জ্ঞানী ও শিবভক্ত হিসেবে পূজা করা হয়
বিক্ষোভ করা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়েছে পুলিশ-বিজিবি, চলছে যানবাহন
বিক্ষোভ করা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়েছে পুলিশ-বিজিবি, চলছে যানবাহন
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন পরিপত্র জারি
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন পরিপত্র জারি
রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসির বদলি
রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসির বদলি
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প