জেলা পরিষদ প্রশাসককে ভিডিও কল দিয়ে আপত্তিকর ছবি প্রদর্শন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ০১:৩০ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩০

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে আপত্তিকর ছবি প্রদর্শনের অভিযোগ উঠেছে। সোমবার (১৬ নভেম্বর) বিকালে ‘N Hasan Hakib’ নামের একটি অ্যাকাউন্ট থেকে তাকে এ ভিডিও কল করা হয়। এ ঘটনায় নিজের সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে উল্লেখ করা অভিযোগ ও তার দেওয়া বক্তব্য অনুযায়ী, সোমবার বিকাল ৩টা ৪৪ মিনিটের দিকে একটি নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কল আসে। কলটি রিসিভ করার সঙ্গে সঙ্গেই অপর প্রান্তে থাকা এক পুরুষের আপত্তিকর ছবি দেখতে পান তিনি। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে কলটি কেটে দেন।

জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের আশঙ্কা, তাকে ব্যক্তিগতভাবে হেনস্তা, সামাজিকভাবে বিব্রত এবং তার সম্মান ও সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সিরাজুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সাধারণ ডায়েরি করেছেন। ঘটনার তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, অপরিচিত নম্বর থেকে আসা ভিডিও কলের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে কোনও ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
অপরাধী শনাক্তে খুলনাজুড়ে বসছে এআই ক্যামেরা
‘কাফনের কাপড় কিনে রাখিস’, চাঁদা না পেয়ে বাড়িতে গুলি করে ফোনে হুমকি
স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার অভিযোগে এবার যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
সাদুল্লাপুরে বিএনপির কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
সাদুল্লাপুরে বিএনপির কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
সীমান্তে অজ্ঞাতদের দেখে বিজিবির গুলি বর্ষণ, গ্রেফতার ৮
সীমান্তে অজ্ঞাতদের দেখে বিজিবির গুলি বর্ষণ, গ্রেফতার ৮
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৩ দিন বন্ধ ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৩ দিন বন্ধ ঘোষণা
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
কমলো জ্বালানি তেলের দাম
কমলো জ্বালানি তেলের দাম