সাদুল্লাপুরে বিএনপির কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ

গাইবান্ধা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৬

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ধাপেরহাট বন্দরে রংপুর-ঢাকা মহাসড়কসংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পর স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সন্ধ্যার দিকে হঠাৎ দলীয় কার্যালয়ের সামনে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের আগে কয়েকজনকে কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে বিস্ফোরণ ঘটিয়ে তারা দ্রুত আন্ডারপাসের ওভারব্রিজের ওপর দিয়ে পালিয়ে যায়।

ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন বলেন, সন্ধ্যা ৭টার দিকে আন্ডারপাসের ওভারব্রিজের ওপর থেকে দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ধাপেরহাটে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইশতিয়াক হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে বিস্ফোরিত বস্তুর খোসা, টেপসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। দলীয় কার্যালয়ের সামনে পরপর দুটি বিকট শব্দ হয়েছে। বিস্ফোরিত বস্তু দুটি ককটেল নাকি ফটকাজাতীয় কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, বিস্ফোরণের ঘটনার পরপরই প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে আয়োজিত পথসভায় বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান।

এর আগে গত মঙ্গলবার রাতে সাদুল্লাপুর-নলডাঙ্গা সড়কে ঘাঘট নদীর ওপর নির্মিত জোড়া সেতুতে ককটেল বিস্ফোরণ ও টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে আওয়ামী লীগের ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করে। পরে ওই মামলার চার আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।

একই উপজেলায় ধারাবাহিক এসব ঘটনার পর জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘গোপন বৈঠক’, সারদা হলে তালা দিলো জাসাস
গণভোট অবৈধ হলে এই সরকার কীভাবে বৈধ হয়: মামুনুল হক
সর্বশেষ খবর
সীমান্তে অজ্ঞাতদের দেখে বিজিবির গুলি বর্ষণ, গ্রেফতার ৮
সীমান্তে অজ্ঞাতদের দেখে বিজিবির গুলি বর্ষণ, গ্রেফতার ৮
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৩ দিন বন্ধ ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৩ দিন বন্ধ ঘোষণা
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডিবি হেফাজতে
কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডিবি হেফাজতে
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
কমলো জ্বালানি তেলের দাম
কমলো জ্বালানি তেলের দাম