নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ২৩:০৬ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২৩:০৬

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমানের বাড়িতে আগুন দিয়েছে একদল যুবক।

বুধবার (১৮ নভেম্বর) রাতে ফতুল্লার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্যের পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে  সরকারি কদম রসুল কলেজ ছাত্র সংসদের সাবেক সেক্রেটারি ও মহানগর ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাতের (শেখ রিফাত) নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। বাড়িতে সামনের গেটে শামীম ওসমানের ছবি সাঁটিয়ে আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করে ও নানা স্লোগান দেয়। এ সময় তারা মিছিল করে নানা স্লোগান দেয়, ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ এবং ‘রশি লাগলে রশি নে, শেখ হাসিনার ফাঁসি দে’।

জামতলা এলাকার নৈশপ্রহরী হারুন অর রশিদ বলেন, এক দল যুবক মিছিল নিয়ে এসে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে বেশ কয়েক স্থানে আগুন জ্বলে ওঠে। পরে বাড়ির ভেতরের অংশেও তারা আগুন দেওয়ার চেষ্টা করে। এতে স্থানীয় লোকজন বাধা দিলে তারা দ্রুত চলে যান। এদিকে অল্প পরিমাণে বিভিন্ন স্থানে আগুন জ্বলে উঠলেও পরে তা নিভিয়ে ফেলা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে বলেন, সাবেক এমপি শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকালে জামতলা এলাকায় শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়ি এবং উত্তর চাষাঢ়া এলাকায় তার ভাই সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের তিনতলা বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন এই দুই রাজনৈতিক নেতার বাড়ি ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর করা হয়।

/এফআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে আরেক এমপির বাড়িতে আগুন, ভবনে আছে হাসপাতাল
আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে আগুন
‘আমদানি করা রাজনী‌তি’ ও এসাইলাম শিকারী‌দের খপ্প‌রে ক্ষতিগ্রস্ত ব্রিটিশ-বাংলাদেশিরা
সর্বশেষ খবর
‘জর্দা শামীমের’ অস্ত্রভাণ্ডারের সন্ধান, ৩ সহযোগী গ্রেফতার
‘জর্দা শামীমের’ অস্ত্রভাণ্ডারের সন্ধান, ৩ সহযোগী গ্রেফতার
পদ্মা সেতু হয়ে সকল রুটে বাস চলাচল বন্ধ, মালিক সমিতি বলছে ‘নিরাপত্তার অভাব’
পদ্মা সেতু হয়ে সকল রুটে বাস চলাচল বন্ধ, মালিক সমিতি বলছে ‘নিরাপত্তার অভাব’
মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য বাঁচলেন শিক্ষার্থীরা
মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য বাঁচলেন শিক্ষার্থীরা
মিরপুরে সন্ধ্যায় ফের সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সরিয়ে দিলো পুলিশ
মিরপুরে সন্ধ্যায় ফের সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সরিয়ে দিলো পুলিশ
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির