মুফতি হারুন ইজহার দুই দিনের রিমান্ডে

চট্টগ্রাম ব্যুরো
২২ এপ্রিল ২০১৬, ১০:২৩আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৩:৪৯

মুফতি হারুন ইজহার দুই দিনের রিমান্ডে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামের ছেলে মুফতি হারুন ইজহারকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২০ এপ্রিল) বিকেলে ডিবির করা ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী।
সিএমপির সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, ২০১২ সালের মে মাসে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় হারুন ইজহারের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আবেদনের শুনানি শেষে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৯ এপ্রিল দুপুরে ১১ মামলায় জামিনে মুক্তির পর জেলগেট থেকে তাকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার ডিবির কাছে হস্তান্তর করা হলে নাশকতার একটি মামলায় নতুন করে হারুন ইজহারকে গ্রেফতার দেখায় ডিবি।
আরও পড়ুন:  বাঙালি নদীর তলদেশ থেকে বালু উত্তেলন, ঝুঁকিতে সেতু সারিয়াকান্দির বাঙালি নদীতে অবাধে বালু উত্তোলন, ঝুঁকির মুখে জোড়গাছা সেতু

উল্লেখ্য, ২০১৩ সালের ৭ অক্টোবর নগরীর লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় দুই ছাত্র নিহত হন। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে গ্রেনেড ও মুফতি ইজহারের শয়নকক্ষ থেকে বিস্ফোরক তৈরিতে ব্যবহার্য ১৮ বোতল অ্যাসিড উদ্ধার করে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী