কাপ্তাই সড়ক অবরোধ করলেন চুয়েট শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ নভেম্বর ২০২৬, ১৭:৩৩ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৭:৩৩

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে চলমান বিরোধের স্থায়ী সমাধানের দাবিতে এবার কাপ্তাই সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৩০ মিনিট চুয়েটের মূল ফটকের সামনের সড়কে এ ব্লকেড কর্মসূচি পালন করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে এ কর্মসূচি পালনের ঘোষণা করে শিক্ষার্থীরা।

এদিকে, উত্তর চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এ কাপ্তাই সড়ক দীর্ঘ ৩০ মিনিট বন্ধ থাকায় সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। এ সময় অনেক যাত্রীকে হেঁটে শিক্ষার্থীদের আন্দোলন এলাকা অতিক্রম করতে দেখা গেছে।

মোতাহের হোসেন নামে আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, প্রায় ৩০ মিনিট ব্লকেড কর্মসূচি পালন করা হয়। জনদুর্ভোগের কথা চিন্তা করে কর্মসূচি দীর্ঘ স্থায়ী করা হয়নি। শিগগিরই দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

এর আগে একই দাবিতে বৃহস্পতিবার নগরের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা।

উপাচার্য নিয়োগ নিয়ে অচলাবস্থা নিরসনের দাবিতে বুধবার রাতে শিক্ষার্থীদের এক সভা থেকে বৃহস্পতিবার পুনরায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রাখার ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের টানা ৩৬ দিনের শাটডাউনের পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হয়। তবে উপাচার্য নিয়োগ নিয়ে বিরোধের সমাধান হয়নি। নতুন করে শাটডাউন ও সড়ক অবরোধের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
শাটডাউনের পর এবার সড়ক অবরোধের ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরালো পুলিশ
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, আক্রান্ত ৬১৯
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, আক্রান্ত ৬১৯
৪০ বছরেই মস্তিষ্কের বয়স ৬০! ব্রেন তরুণ রাখতে মেনে চলুন ৫ অভ্যাস
৪০ বছরেই মস্তিষ্কের বয়স ৬০! ব্রেন তরুণ রাখতে মেনে চলুন ৫ অভ্যাস
ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস নিয়ে জালিয়াতি, বহিষ্কার ২৪ পরীক্ষার্থী
ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস নিয়ে জালিয়াতি, বহিষ্কার ২৪ পরীক্ষার্থী
‘ধুরন্ধর’ থেকে যশরাজ, সারা অর্জুনের নতুন চমক
‘ধুরন্ধর’ থেকে যশরাজ, সারা অর্জুনের নতুন চমক
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব