মার্কিন সামরিক বাহিনীর ‘চুরি করা’ দুটি ইরানি তেল ট্যাংকার পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরানের নৌবাহিনী। শুক্রবার (২৭ নভেম্বর) আধা-সরকারি ফার্স সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি বলেছেন, মার্কিন সামরিক বাহিনী দুটি ইরানি তেল ট্যাংকার চুরি করেছিল, কিন্তু আমাদের বাহিনীর সদস্যরা জাহাজগুলোর ক্রুরা ঘুমিয়ে থাকার সময় সেগুলোতে উঠে সেগুলো পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা দেওয়ার বিনিময়ে মার্কিন বাহিনী জাহাজের মালিকদের কাছ থেকে অর্থ নিচ্ছে বলেও অভিযোগ করেছে তেহরান। প্রতিবেদনে ইরানের দাবি তুলে ধরে বলা হয়, জাহাজগুলো যখন হামলার শিকার হয়, তখন তারা বিষয়টি স্বীকার করে না এবং অর্থও ফেরত দেয় না।
তবে ইরানের এই দাবির বিষয়ে মার্কিন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে, যার জেরে ইসরায়েল ও আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায় ইরান। হরমুজ প্রণালিতে নৌচলাচল নিয়ে মতবিরোধের জেরে ১৮ জুন পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক আটকে যায় এবং কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও জুলাই থেকে মাঝেমধ্যেই সামরিক সংঘাত চলছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
সোভিয়েত আমলের পর সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট পুতিনের রাশিয়ার