বাঁশখালীতে আবারও আন্দোলন শুরু হতে যাচ্ছে

চট্টগ্রাম ব্যুরো
২৫ এপ্রিল ২০১৬, ০১:৩৬আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ০১:৪০

বাঁশখালীতে গ্রামবাসী ও পুলিশের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করার প্রতিবাদে আবারও আন্দোলন শুরু হতে যাচ্ছে বলে। প্রায় ১৫ দিন কর্মসূচি স্থগিত থাকার পর আবারও আন্দোলনকারীরা মাঠে নামছেন বলে জানা গেছে।
রবিবার বাঁশখালী উপজেলার গণ্ডামারা মাদ্রাসায় বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির ব্যানারে আন্দোলনকারীরা  এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
কমিটির আহ্বায়ক লিয়াকত আলী বলেন, আমরা ২৬ এপ্রিল একটি বিক্ষোভ মিছিল করবো। হাদীপারা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই মিছিল শুরু হবে। প্রাণ প্রকৃতি বিপন্ন করার এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিল করা না হলে সামনে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘গত ৯ এপ্রিল ১৫ দিনের জন্য আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করি। কারণ স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ কবির লিটন গোদামারা গ্রামে গণসমাবেশ প্রকল্প প্রত্যাহারে ১৫ দিনের মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে তেমন কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না।’

আরও পড়ুন:  পাবনা পাবনায় এক হাজার গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য আমিন উল্লাহ, নূর মোহাম্মদ, আলী নবী, আবুল কালাম আজাদ প্রমুখ।

উল্লেখ্য, ৪ এপ্রিল বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের জন্য গোদামারা গ্রামে মিছিলে পুলিশ গুলি চালানোর অভিযোগ পাওয়া যায়। এ সময় চার আন্দোলনকারী নিহতসহ ১২ গ্রামবাসী আহত হন।

/এনএস/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম