কুমিল্লায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত ৩

কুমিল্লা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৬, ১১:২০আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১১:২১

কুমিল্লায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত ৩

কুমিল্লার চান্দিনায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে তিন যুবক আহত হয়েছে। রবিবার রাত ৮টার দিকে উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ রোড এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার মহারং গ্রামের সোহেল (২৪) ও হাসান (২৫)। অপরজন হলেন, রিপন (২৩), তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। সোহেল ও হাসানকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা ধারণা করছে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশে পল্লী বিদ্যুৎ রোডের তাহের মঞ্জিলে বাড়ি ভাড়া নেয় কয়েকজন যুবক। রবিবার সেখানে ককটেল তৈরির সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় কয়েকজন যুবক দৌঁড়ে পালিয়ে যায়। তাদের মধ্যে দুইজন রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে ছিল।পরে তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়তে পারেন: নারায়ণগঞ্জে হেলে পড়েছে ৪ তলা ভবন

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুম বিল্লাহ জানান, আহতদের মধ্যে দুইজনকে আমাদের হাসপাতালে আনার হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চান্দিনা থানার ওসি রসুল আহমেদ নিজামী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে কিছু রক্তের দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সেখানে ককটেল তৈরি করা হচ্ছিল।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম