প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গোপালগঞ্জে উৎসবের আমেজ

গোপালগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৬, ১৭:২৩আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১৭:২৩

গোপালগঞ্জ প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে গোপালগঞ্জ ও কোটালীপাড়ায়। ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলায় চলছে ব্যাপক প্রস্তুতি। বর্ণিল পতাকা দিয়ে রাস্তাঘাট সাজানো হয়েছে। এ উপলক্ষে নির্মাণ করা হয়েছে সুবিশাল তোরণ। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রস্তুতি সভা করা হয়েছে। এখন চলছে মঞ্চ প্রস্তুতের শেষ মুহূর্তের কাজ।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ সফরে আসবেন। এদিন তিনি নবনির্মিত ৫টি প্রকল্পের উদ্বোধন এবং ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই সফরকে সফল করতে পুলিশের পাশাপাশি কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
প্রধানমন্ত্রী শনিবার সকালে টুঙ্গিপাড়া পৌঁছে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে বঙ্গবন্ধু কন্যা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করবেন।

এরপর প্রধানমন্ত্রী গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, মধুমতি নদীর ওপর নির্মিত চাঁপাইল ব্রিজ, টুঙ্গিপাড়া প্রধান ডাকঘর, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি কমপ্লেক্সের উদ্বোধন এবং শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ, গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ ১০ কিলোওয়াট এফএম রেডিও স্টেশন, গোপালগঞ্জ-কাশিয়ানী-গোবরা নতুন রেললাইন নির্মাণ প্রকল্প, টুঙ্গিপাড়া, মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

কোটালীপাড়া উপজেলা সদরে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যহ্ন বিরতি ও নামাজ আদায় করবেন।

বিকালে প্রধানমন্ত্রী কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করবেন। পরে তিনি কোটালীপাড়ার ১০০টি প্রাথমিক ও ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাপটপ এবং মাল্টি মিডিয়া প্রজেক্টর বিতরণ করবেন।

এসব কর্মসূচি শেষে বিকালে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ জেলা সফরের এসব কর্মসূচি জানা গেছে।

আরও পড়ুন:
‘অনিবন্ধিত সিম ১ মে ৩ ঘণ্টা বন্ধ থাকবে’

আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী আড়াই বছর পর তার নিজ নির্বাচনি এলাকায় আসছেন। এ সফরকে ঘিরে সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। এ দিন তিনি কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে কর্মীসভা করবেন। এই কর্মীসভা জনসমুদ্রে পরিণত হবে।

কোটালীপাড়া পৌরসভার মেয়র  এইচ.এম অহিদুল ইসলাম ও কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার বলেন, প্রধানমন্ত্রীকে কোটালীপাড়ায় বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার এস.এম এমরান হোসেন বলেন, প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফর সফল করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে।

/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের