নৌ-মন্ত্রীর হস্তক্ষেপে মাদারীপুর হাসপাতালে চিকিৎসা সেবা শুরু

মাদারীপুর প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৬, ১৯:০৮আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১৯:১৪

মাদারীপুরে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসককে মারধরের অভিযোগে এক সপ্তাহ বন্ধ থাকার পর শুক্রবার দুপুর ১টা থেকে পরিপূর্ণ চিকিৎসা সেবা শুরু হয়েছে।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। মন্ত্রীর আহ্বানে হাসপাতালের ধর্মঘট প্রত্যাহার করে নেন চিকিৎসকরা। এ সময় বক্তব্য রাখেন বিএমএ মাদারীপুর জেলা শাখার সভাপতি ডা. আব্দুল বারি, সিভিল সার্জন দিলীপ কুমার বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর হাসপাতালের আরএমও ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ প্রমুখ।
উল্লেখ্য, মাদারীপুর সদর হাসপাতালে গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোর রাতে এক রোগীর মৃত্যুর ঘটনায় ক্ষিপ্ত হয়ে তার আত্মীয়-স্বজনরা জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক খন্দকার মাঈনুল আহসানকে মারধর ও লাঞ্ছিত করে বলে অভিযোগ চিকিৎসকদের। পর দিন শুক্রবার সকাল থেকে চিকিৎসক-কর্মচারীরা অভিযুক্তদের বিচার ও সার্বক্ষণিক নিরাপত্তার জন্য হাসপাতাল চত্বরে একটি পুলিশ বক্স স্থাপনের দাবিতে ধর্মঘটের ঘোষণা দেন। একটানা চিকিৎসা সেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন রোগীরা। পুরো হাসপাতাল খালি হয়ে যায়।

আরও পড়ুন:
তনুর গ্রামের বাড়িতে চেহলাম অনুষ্ঠিত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের