শরীয়তপুরে ২টি মন্দিরের ১৩টি প্রতিমা ভাঙচুর, আটক ১

শরীয়তপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৬, ০৯:৪৯আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ০৯:৫৩

শরীয়তপুর জেলা শহরে অবস্থিত কেন্দ্রীয় জিউ মন্দির ও ঋষিপাড়া কালী মন্দিরে  হামলা চালিয়ে ১৩টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আটক সিরাজুল ইসলাম কাজী সদর উপজেলার উপুরগাঁও গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। শরীয়তপুরে ২টি মন্দিরের ১৩টি প্রতিমা ভাঙচুর, আটক ১

পালং থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে একদল দুর্বৃত্ত জেলা শহরের পালং বাজারে অবস্থিত কেন্দ্রীয় জিউ মন্দির ও ঋষিপাড়া কালী মন্দিরে ঢুকে হামলা চালায়। এসময় তারা কেন্দ্রীয় জিউ মন্দিরের ১০টি এবং ঋষিপাড়া কালী মন্দিরের ৩টি প্রতিমা ভেঙে ফেলে।

ভাঙচুরের শব্দ পেয়ে মন্দিরের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সিরাজুলকে ধরে ফেলে মন্দিরের লোকজন। পরে থানায় জানানো হলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে সিরাজুলকে  আটক করে থানায় নিয়ে আসে। তবে প্রতিমা ভাঙচুরের কারণ এখনও জানা যায়নি।

শরীয়তপুর কেন্দ্রীয় জিউ মন্দিরের সভাপতি বিমল কৃষ্ণ অধিকারী বলেন, ধারাবাহিকভাবে ২টি মন্দিরে হামলা চালিয়ে ১৩টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।  কী কারণে এই হামলা করেছে তা বুঝতে পারছি না। 

পালং মডেল থানার উপ পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। ভাঙচুরের কারণ উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন:

শরীয়তপুরে ২টি মন্দিরের ১৩টি প্রতিমা ভাঙচুর, আটক ১ রাজশাহীতে আ. লীগ নেতা টুকুর খুনিদের গ্রেফতারে আল্টিমেটাম

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম