গ্রান্ড ট্রাঙ্ক রোডে নিম্নমানের কাজ, সেতুমন্ত্রীর অসন্তোষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৬, ২১:২০আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ২১:৩৯

গ্রান্ড ট্রাঙ্ক রোডে নিম্নমানের কাজ, সেতুমন্ত্রীর অসন্তোষ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক রোডের সংস্কার কাজ পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে সড়ক সংস্কারের কাজ পরিদর্শনের সময় কাজের ধীরগতি ও নিম্নমান দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করায় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের উপর অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী সড়ক বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্থানীয় জনগণকে একীভূত করে রাস্তা নির্মাণের নির্দেশ দেন। এছাড়া রাস্তা নির্মাণের অজুহাতে কারও ব্যবসা প্রতিষ্ঠানের যাতে ক্ষতি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলেন।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথের বিভাগীয় প্রকৌশলি শামসুদ্দিন আহমেদ, উপ-বিভাগীয় প্রকৌশলি জাকির হোসেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের ভূঁইয়া, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ শাহ মো. মঞ্জুর কাদের, ওসি (তদন্ত) হারুনুর রশিদ, হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলমসহ প্রমুখ।

আরও পড়তে পারেন: সেই বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি আটক

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান