
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার গোহালিয়াবাড়ী এলাকায় রেলক্রসিংয়ে ট্রাক উঠে পড়ার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন, ট্রাকের চালক মিহির আলী (৪৫) ও হেলপার ফজলু মিয়া (৪০)।
দুর্ঘটনায় আহত ট্রাকের অপর হেলপার সাইদুলকে (২৫) উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই ওই এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: খুলনায় জুট মিলে আগুন: দুটি ইউনিট ক্ষতিগ্রস্ত
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, রাতে লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে লালমনিরহাটের দিকে যাচ্ছিলো। ট্রেনটি গোহালিয়াবাড়ী এলাকায় পৌঁছালে রেল ক্রসিংয়ের উপর থাকা বালু বোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার মারা যান।
ট্রাকে থাকা আহত অপর একজনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/এসটি/







