গোপালগঞ্জের কাশিয়ানীতে অবৈধ উপায়ে বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন উপজেলার হাটুরিয়া গ্রামের নজরুল শেখ (১৭) ও মাইজকান্দি গ্রামের রাজু শেখ (২৩)।
ওসি জানান, উপজেলার সাজাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নতুন ইউপি মেম্বার মনিমোহন বাগচী বিজয় অনুষ্ঠান পালন করছিলেন। অনুষ্ঠানে সাউন্ডবক্সের জন্য নিকটস্থ বিদ্যুতিক খুঁটি থেকে অবৈধ উপায়ে বিদ্যুৎ সংযোগ নিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
সুন্দরবন রক্ষায় উপকূল উন্নয়ন বোর্ড গঠনসহ ৬ দফা সুপারিশ
লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
/এনএস/এইচকে/








