অনলাইন সাংবাদিকতায় নতুন যুগের সূচনা করেছে বাংলা ট্রিবিউন

আলী নেওয়াজ, ফরিদপুর
১৪ মে ২০১৬, ১৬:৩২আপডেট : ১৪ মে ২০১৬, ১৬:৩২

অনলাইন সাংবাদিকতায় নতুন যুগের সূচনা করেছে বাংলা ট্রিবিউন ফরিদপুরে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলা ট্রিবিউন-এর দুই বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার এক বর্ণাঢ্য র‌্যালি শহরের মুজিব সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

পরে কেক কাটা ও প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভার অয়োজন করা হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অনলাইন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মোল্লা। আরও উপস্থিত ছিলেন দি ইনডিপেনডেন্ট এর ফরিদপুর সংবাদদাতা আব্দুল মতিন ফকির,  বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি সফিকুল ইসলাম মনি, এটিএন বাংলার সংবাদদাতা কামরুজ্জামান সোহেল, প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা, যমুনা টিভির ফরিদপুর প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল, একাত্তর টিভির ফরিদপুর প্রতিনিধি মনিরুল ইসলাম টিটোসহ স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে জনাব সামসুদ্দিন মোল্লা বলেন, অনলাইন সাংবাদিকতায় নতুন যুগের সূচনা করেছে বাংলা ট্রিবিউন। আশাকরি যুগের চাহিদার কথা মাথায় রেখে এই ধারা অব্যাহত থাকবে। অন্যান্য বক্তারাও অল্প দিনের মধ্যে বাংলা ট্রিবিউনের পাঠক জনপ্রিয়তার জন্য প্রশংসা করেন এবং এর দীর্ঘায়ু কামনা করেন।

সভা শেষে উপস্থিত সবার হাতে বাংলা ট্রিবিউনের দুই বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত বিশেষ সংখ্যা তুলে দেওয়া হয়।

আরও পড়ুন:

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে বাংলা ট্রিবিউন-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান