চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে বাংলা ট্রিবিউন-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এফ এম মিজানুর রহমান, চট্টগ্রাম ব্যুরো
১৪ মে ২০১৬, ১৬:১৬আপডেট : ১৪ মে ২০১৬, ১৬:২৩

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে বাংলা ট্রিবিউন-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুব অল্প সময়ে পাঠকদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন। বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্যভাবে দ্রুততম সময়ের মধ্যে সংবাদ প্রকাশ করায় বাংলা ট্রিবিউন খুব দ্রুত এই অবস্থানে উঠে এসেছে। চট্টগ্রাম ব্যুরোর আয়োজনে বাংলা ট্রিবিউন এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি আলী আসগর চৌধুরী।

১৪ মে শনিবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র ও মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন এর চট্টগ্রাম ব্যুরো প্রধান তুষার হায়াত চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নির্ভয়ে ও বাধাহীনভাবে অতি দ্রুত সংবাদ প্রকাশ করায় দেশের অনলাইন নিউজ পোর্টালগুলো  দিন দিন পাঠকপ্রিয়তা অর্জন  করছে। তবে এখনও কিছু অনলাইন পোর্টাল আছে যেগুলো বিশেষ বিশেষ দলের মুখপত্র হিসেবে কাজ করছে এবং দলীয় দৃষ্টিকোণ থেকে উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করে দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তবে এগুলোর ভিড়ে যে গুটিকয়েক পোর্টাল পাঠকের বিশ্বস্ততা অর্জন করেছে বাংলা ট্রিবিউন তার অন্যতম প্রধান।

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে বাংলা ট্রিবিউন-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাংলা ট্রিবিউন এর অগ্রযাত্রা কামনা করে আগামী দিনগুলোতেও এই গণমাধ্যমটি সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্যতা ও বিশ্বাসযোগ্যতা ধরে রাখবে এ প্রত্যাশা করেন তিনি।     

আলোচনা শেষে উৎসবমুখর পরিবেশে বাংলা ট্রিবিউন এর ৩য় জন্মদিনের কেক কাটেন উপস্থিত অতিথিরা। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

আরও পড়ুন:

সাভারে গরুর খামার থেকে একই পরিবারের ৩ কিশোরের লাশ উদ্ধার 

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী