স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মানিকগঞ্জে ৩ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ মে ২০১৬, ১৮:৪৬আপডেট : ২৪ মে ২০১৬, ১৮:৫২

কারাদণ্ড মানিকগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- মো. সিকান্দার, মো. বাবুল শিকদার ও মো. মোসলেম মোল্লা। তাদের সবার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর গ্রামে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি এ কে এম নূরুল হুদা রুবেল। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট দেলোয়ার আলম খান। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বিগত ২০০৫ সালের ১৯ নভেম্বর আসামি মো. সিকান্দার অপর দুজনের সহায়তায় খাবাশপুর গ্রামের এক স্কুলছাত্রীকে অপহরণ করে। পরবর্তীতে তাকে ধর্ষণ করে সিকান্দার।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুটি ধারায় মো. সিকান্দারকে পৃথকভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তার একটি দণ্ড শেষ হওয়ার পর অপরটি কার্যকর হবে। অপরদিকে মো. বাবুল শিকাদার ও মো. মোসলেম মোল্লাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
আরও পড়ুন: ঘোষণা দিয়ে মডেলের আত্মহত্যা, একজন গ্রেফতার

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের