বিদ্রোহী প্রার্থীকে সমর্থন, গোপালগঞ্জে ইউনিয়ন আ.লীগ সভাপতি বহিষ্কার

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ মে ২০১৬, ২০:২৬আপডেট : ২৮ মে ২০১৬, ২০:২৬

ইউপি নির্বাচন ২০১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরোজ কান্তি বাইন টুটুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।
চিঠিতে বলা হয়, সরোজ কান্তি বাইন টুটুল ওই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেব দুলাল বিশ্বাসের পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থী তারাপদ সরকারের পক্ষে কাজ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণে তাকে দলের পদ থেকে বহিষ্কার করা হলো।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমও বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী শহিদুল ইসলাম জানান, হাতিয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরোজ কান্তি বাইন টুটুলের নেতৃত্বে ১৫/১৬ জন ওই ইউনিয়নের নির্বাচনের দিন (২৩ এপ্রিল) রাতে নির্বাচিত ইউপি চেয়ারম্যান দেব দুলাল বিশ্বাস ও তার সমর্থকদের মারপিট করেন। এ ঘটনায় ১৭ জনকে আসামি করে একটি মামলা দায়েরের পর থেকে টুটুল পলাতক রয়েছেন।

আরও পড়ুন: জালভোট কমলেও সহিংসতা বেড়েছে: সিইসি

/এমও/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম