গাজীপুরে ট্রাকে-ট্রাকে সংঘর্ষ, চালকের সহকারী নিহত

গাজীপুর প্রতিনিধি
২৯ মে ২০১৬, ২৩:০২আপডেট : ২৯ মে ২০১৬, ২৩:১৩

দুর্ঘটনাগাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে পেছনের ট্রাকের চালক আহত ও তার সহকারী নিহত হয়েছেন।গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় রবিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে পুলিশ হতাহতদের পরিচয় জানাতে পারেনি। 
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, নাওজোর এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। রবিবার ভোর সাড়ে চারটার দিকে অপর একটি দ্রুতগতির ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের সহকারী (২০) নিহত ও চালক আহত হন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর আহত চালক পালিয়ে গেছে।

আরও পড়ুন: থানচিতে হেলিকপ্টারে পাঠানো হয়েছে চাল

/জেবি/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান