মনোহরদীতে দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষ, আহত ৫

নরসিংদী প্রতিনিধি
০৪ জুন ২০১৬, ১৬:০০আপডেট : ০৪ জুন ২০১৬, ১৬:০০

ইউপি নির্বাচন ২০১৬ নরসিংদীর মনোহরদী উপজেলায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কুচেরচর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে মোতালিব মিয়া (৪৫) নামে একজনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে,  দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হাদিউল ইসলাম কুচেরচর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে জোর করে সিল মারার চেষ্টা করেন। এ সুযোগে ওই ওয়ার্ডে মেম্বার প্রার্থী মনু মিয়া ও ইসরাত জাহানও সিল মারার চেষ্টা করেন। এ সময় দুই মেম্বার প্রার্থীর মধ্যে প্রথমে তর্কাতর্কি ও পরে হাতাহাতি হয়। একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকরা লাঠিসোটা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে মনোহরদী সহকারি কমিশনার (ভূমি) শামীম কিবরিয়া, র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রিজাইডিং কর্মকর্তা মো. বোরহানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

নোয়াখালীতে ৩ জন গুলিবিদ্ধ হওয়ার পর ভোট স্থগিত, বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম