নারায়ণগঞ্জে অটোরিকশাচালকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ জুন ২০১৬, ১৭:৫৭আপডেট : ০৯ জুন ২০১৬, ১৮:০০

নারায়ণগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চলাচলে সেতুমন্ত্রীর নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কয়েক হাজার চালক। বৃহস্পতিবার সকাল থেকে তারা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে বিক্ষোভ করে যান চলাচল বন্ধ করে রাখে।

ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ

চালকদের অভিযোগ, হঠাৎ করে অটোরিকশা বন্ধ হলে নারায়ণগঞ্জে কয়েক হাজার দরিদ্র শ্রেণির মানুষ যারা এর চালক হিসেবে রয়েছেন তারা বেকার হয়ে যাবে আর পরিবারের লোকজনও কষ্টে থাকবে। অন্যদিকে পুলিশ বলছে, এসব রিকশা অবৈধ তাই এগুলোকে চলতে দেওয়া হবে না।

ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আজিজুল হক জানান, বুধবার আমাদের অন্তত শতাধিক অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। পবিত্র রমজান মাসে পুলিশ শ্রমিকদের পেটে লাথি মারতে চাইছে। আর সামনে ঈদ। এই সময়ে গাড়ি চলাচল বন্ধ করলে শ্রমিকেরা পথে বসবে।

এদিকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ইজিবাইক চালক ও শ্রমিকেরা ফতুল্লায় খণ্ডখণ্ড মিছিল করতে থাকে। পরে বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা- নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লায় একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি শহরের চাষাঢ়া হয়ে ২নং রেলগেট হয়ে পুনরায় ফতুল্লায় শেষ করেন। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে বক্তারা বলেন, সরকার যদি আবারও এ ধরনের উদ্যোগ নেয় তাহলে অটোরিকশা চালকেরা প্রয়োজনে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, লাইসেন্সবিহীন এসব অটোরিকশার কোনও বৈধতা নেই। সরকার অটোরিকশা চলাচল নিষিদ্ধ করেছে। সরকারের নির্দেশ পালনে আমরা কোনও গাড়ি রাস্তায় চলাচল করতে দেব না।

জানা গেছে, নারায়ণগঞ্জ শহর ও শহরতলীতে অন্তত ১০ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে। এর সঙ্গে আরও  কয়েকহাজার লোকজন জড়িত। সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদের লাইসেন্সবিহীন এসব অটোরিকশা সাধারণত বিদ্যুতের সাহায্য নিয়ে ব্যাটারিগুলো চার্জ করায়। অনেক অটোরিকশা এ ক্ষেত্রে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে থাকে। এছাড়া গত এক বছরে নারায়ণগঞ্জে এসব অটোরিকশার চাপায় বেশ কয়েকজনের মৃত্যু ঘটে।

অটোরিকশার বেশিরভাগ অংশ চলাচল করে ফতুল্লা এলাকাতে। এখানে  অটোরিকশা (ইজিবাইক) মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ নামের একটি কমিটিও গঠন করা হয়েছে।

আরও জানা গেছে, বিদ্যুতের ঘাটতিসহ নানা অনিয়মের অভিযোগে গত ৫ মে সড়ক ও মহাসড়কে ইজিবাইক চলাচল বন্ধের নির্দেশ দেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই নির্দেশ অনুযায়ী নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কে ইজিবাইক বন্ধে পুলিশ বিভিন্ন সড়কে অভিযান চালায়। সবশেষ গত বুধবার ফতুল্লা মডেল থানা পুলিশ ফতুল্লার পঞ্চবটিসহ আশেপাশের সড়কে ইজিবাইক ভাঙচুর করে।

/এআর/টিএন/

আপ: এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম