পরিবহনে শৃঙ্খলা না আসলে পদ্মা সেতু ও মেট্রোরেল করে কোনও লাভ হবে না বলে মন্তব্য করেছেন সেতু ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাতে আকস্মিক অভিযানে দোহার, কেরানীগঞ্জ, মাওয়া, সিরাজদিখান ও মুক্তারপুসহ আশপাশের বিভিন্ন সড়ক ঘুরে রাত পৌনে ৮টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী।
এ সময় ওবায়দুল কাদের বিস্ময় প্রকাশ করে বলেন, অবৈধ যানবাহনের কারণে সড়কগুলোতে যান চলাচল তো দূরের কথা, হাঁটাও যাবে না। তাই পদ্মা সেতু ও মেট্রোরেলের সুফল পেতে আগে পরিবহন খাতে শৃঙ্খলা আনা প্রয়োজন।
এর আগে মন্ত্রী মুন্সীগঞ্জ সদর উপজেলায় ইজি বাইক তৈরির ছয়টি অবৈধ কারখানা চিহ্নিত করে সেগুলো সিলগালা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। পরে মন্ত্রী বলেন, রাস্তাগুলোয় হাজার হাজার অবৈধ ইজি বাইক। এগুলোর কারণে সড়কের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। তবে ঈদের আগেই এগুলো বন্ধ করা না হলেও এর উৎসমুখ বন্ধ করতে হবে।
আরও পড়ুন-
যে পরিস্থিতিতে দেশে ফিরবেন তারেক রহমান!
ক্রসফায়ারের মুখেও বেপরোয়া জঙ্গিরা
/এসএনএইচ/এফএস/








