গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক কারবন্দির ব্লেডের আঘাতে অপর এক কারাবন্দি আহত হয়েছেন। আহতের নাম ভুট্টো (৪০)।
সোমবার বিকেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমাবার বিকেলে কারাগারের পার্ট-২ এর কারাবন্দি রুবেল (৪২) ব্যক্তিগত বিরোধের জেরে রেজরের ব্লেড দিয়ে অপর কারাবন্দি ভুট্টোর মুখে আঘাত করে। এতে ভুট্টো আহত হন। তাকে কারাগারের ব্যবস্থাপনায় চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলার আরও জানান, কারাবন্দিদের কাছে অপ্রয়োজনীয় বা ধারালো কোনও বস্তু দেওয়া হয় না। শুধু ওয়ানটাইম রেজার দেওয়া হয়। ভুট্টো হয়তো বিরোধের কারণেই রেজারটি সংরক্ষণ করেছিল।
পুলিশ জানায়, এ ঘটনার পর কয়েদিদের মধ্যে কোনও প্রকার উত্তেজনা বা বিরূপ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
/এনএস/টিএন/
আরও পড়ুন:







