মেঘনা সেতুতে গাড়ি বিকল, মুন্সীগঞ্জে ১১ কিমি যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ জুন ২০১৬, ১৪:৪৪আপডেট : ১৭ জুন ২০১৬, ১৪:৪৪

মুন্সীগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে মেঘনা সেতু থেকে বাউশিয়া পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তায় প্রায় সাড়ে ৫ ঘন্টা ধরে যানজট লেগে আছে। শুক্রবার সকাল ৭ থেকে দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট নিরসন করা সম্ভব হয়নি।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই কামরুজ্জামান রাজ যানজটের খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মেঘনা সেতুর ওপর দু’টি ট্রাক ও একটি কাভার্ডভ্যান বিকল হলে এ যানজটের সৃষ্টি হয়। তবে রেকার দিয়ে বিকল বাহনগুলো পৌনে ১২টার দিকে সরিয়ে নেওয়া হয়েছে। আশা করি যানজট কমতে শুরু করবে।’

এদিকে যাত্রীবাহী বাস, ট্রাক, কার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে দেখা যায়। এতে করে যাত্রীদের রমজানের মধ্যে অবর্ননীয় দুর্ভোগে পড়তে হয়।

আরও পড়ুন- 

আইএস এর ধ্যান-ধারণায় উদ্বুদ্ধ ফাইজুল্লাহ!
বাংলাদেশে ‘গণগ্রেফতার’ বন্ধের দাবি এইচআরডব্লিউ’র

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী