শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর বিধবা পল্লীর চার বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা নিবাহী কর্মকর্তার কার্যালয়ে তাদের সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া চার নারী মুক্তিযোদ্ধা হলেন সোহাগপুর বিধবা পল্লীর শহীদ ফজর আলীর স্ত্রী জোবেদা বেগম (৮৬), শহীদ বাবর আলীর স্ত্রী জোবেদা খাতুন (৭৪), শহীদ কাইঞ্চা মিয়ার স্ত্রী আছিরন নেছা (৭৯) ও শহীদ আবদুল লতিফের স্ত্রী হাসেনা বানু (৬১)।
প্রশাসন সূত্র জানা গেছে, উপজেলা নির্বাহী কার্যালয়ে দুপুরে চার নারী মুক্তিযোদ্ধার হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান। তাদের প্রত্যেককে ছয় মাসের ভাতা বাবদ ৬০ হাজার টাকার চেক দেওয়া হয়। এ সময় উপজেলার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম, মুক্তিযোদ্ধা আবুল হাশেমসহ নারী মুক্তিযোদ্ধাদের স্বজনরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
ময়মনসিংহে কয়েক হাজার সিমসহ আটক ৩
/বিটি/টিএন/







