নারায়ণগঞ্জে স্কুলছাত্রকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ জুলাই ২০১৬, ১৭:২৬আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৭:২৮

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রাফিন আহমেদ (১১) নামে এক স্কুলছাত্রকে বুড়িগঙ্গায় চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের একদিন পর সোমবার দুপুরে ফায়ার সার্ভিসের টিম তার লাশ উদ্ধার করে।
নিহত রাফিন আহমেদ ফতুল্লার বক্তাবলীর রাজাপুর এলাকার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সুলতান মিয়ার ছেলে। সে কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
নিহতের পরিবারের বরাত দিয়ে বক্তাবলী নৌ-ফাঁড়ি পুলিশের এসআই আব্দুর রাজ্জাক জানান, রবিবার বিকালে বক্তাবলী বাজার সংলগ্ন বুড়িগঙ্গায় রাফিন, ওয়াহিদসহ ৫-৬ জন গোসল করছিল। ওই সময়ে তুচ্ছ ঘটনার জের ধরে ওয়াহিদ উত্তেজিত হয়ে রাফিনকে পানিতে চুবানোর পর সে নিখোঁজ হয়। পরে রাফিনের পরিবার বক্তাবলী নৌ-ফাঁড়ি পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দিয়ে লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, রাজাপুর এলাকার ওয়াহিদ পানিতে চুবিয়ে রাফিনকে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের নানা মজিবুর রহমান ওয়াহিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নৌ-ফাঁড়ি পুলিশের এসআই আব্দুর রাজ্জাক।

আরও পড়ুন: যশোরে অপহৃত গৃহবধূকে খুলনার ‘ক্লোজড’ ওসির বাড়ি থেকে উদ্ধার 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান