মাদারীপুরে ভূমি অফিসে গার্ডকে জিম্মি করে চুরির চেষ্টা

মাদারীপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০১৬, ২১:৫৬আপডেট : ২৪ জুলাই ২০১৬, ২১:৫৯

মাদারীপুর মাদারীপুর সদর উপজেলা ভূমি অফিসে গার্ডকে জিম্মি করে চুরির চেষ্টা করেছিল একদল দুর্বৃত্ত। তবে পরে নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় তারা। এ সময় দুর্বৃত্তরা কিছু নিতে না পারলেও অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করেছে। শনিবার দিবাগত রাত আড়ইটার দিকে এ ঘটনা ঘটে।
ভূমি অফিস সূত্র জানায়, রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নৈশপ্রহরী রাসেল সরদারকে একটি কক্ষের মধ্যে আটকে রাখে। দুর্বৃত্তরা সাধারণ শাখা, সার্ভেয়ার কক্ষ ও নাজিরের কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি খোলার চেষ্টা করে। তবে দোতলার কম্পিউটার কক্ষ ও এসিল্যান্ডের কক্ষের দরজা অক্ষত ছিল। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সকালে ঘটনাস্থলে আসে ভূমি সহকারী কমিশনার (এসিল্যান্ড) জয়ন্তী রায় রূপা।

মাদারীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস জানান, সদর উপজেলা ভূমি অফিসে চুরির চেষ্টা করা হলেও কম্পিউটার, ফটোকপি, প্রিন্টারসহ কোনও কিছুই নিতে পারেনি দুর্বৃত্তরা। এমনকি অফিসের কোনও কাগজপত্রও খোয়া যায়নি।

/এসএনএইচ/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের