মানিকগঞ্জে পদ্মার চরে জঙ্গিবিরোধী অভিযান চলছে, আটক ৫

মানিকগঞ্জ প্রতিনিধি
২৭ জুলাই ২০১৬, ০৯:২৫আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৩:০৯

ফাইল ছবি যমুনার পর এবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মার চরাঞ্চলে চারটি  ইউনিয়নে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান চলছে। বুধবার সকাল ৬টা থেকে এ অভিযান শুরু হয়েছে। এরইমধ্যে সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে আটক করা হয়েছে। 

তারা হলেন, মাওলানা মোহাম্মদ মজিবর রহমান (৪৫,) নুরুল ইসলাম (৩০), ফরহাদ (২০), রাজিব (২২) ও শহিদ (২৫)।

মানিকগঞ্জ পুলিশ সুপার মো.মাহফুজুর রহমান বিপিএম’র নেতৃত্বে দ্বিতীয় দিনের এই অভিযানটি চলছে হরিরামপুরের পদ্মার দুর্গম চর লেছড়াগঞ্জ, সুতালড়ি, আজিমনগর ও ধুলসুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

পুলিশ, র‌্যাব-৪, ডিবি পুলিশ, আমর্ড ব্যাটলিয়ান মিলিয়ে দুইশ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য একযোগে চালাচ্ছে বিশেষ এই অভিযান।

পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ভোর ৬টা থেকে শুরু হওয়া বিশেষ এই অভিযান চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এর আগে মঙ্গলবার দৌলতপুর উপজেলার যমুনার চরাঞ্চলের চারটি ইউনিয়নে বিশেষ অভিযান চালানো হয়। এতে সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে আটক  করা হয়।

আরও পড়ুন: 
অপারেশন স্টর্ম-২৬: কল্যাণপুরে পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের