গাজীপুরে জঙ্গিবিরোধী অভিযানে বিএনপি নেতাসহ আটক ৫

গাজীপুর প্রতিনিধি
৩০ জুলাই ২০১৬, ১৮:৫০আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৮:৫১

গাজীপুরে কালিয়াকৈরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে এ অভিযান চালানো হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটক বিএনপি নেতা আটককৃতরা হলেন, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, মৌচাক ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন রানা, ছাত্রদল কর্মী খায়রুল ইসলাম, সোহেল ও হৃদয়।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, গাজীপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ শনিবার কালিয়াকৈর উপজেলার সফিপুর, পূর্ব চান্দরা ও লোহাকৈর মাজার এলাকাসহ বিভিন্নস্থানে অভিযান চালায়। এসময় ২ বিএনপি নেতাসহ ৫ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও মাদকের মামলা রয়েছে বলেও জানান তিনি।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী