পানি বেড়ে শিবচরে বন্যাকবলিত আরও ৫ ইউনিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৬, ১৬:৩১আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৬:৪৪

পানি বেড়ে মাদারীপুরের শিবচরে বন্যাকবলিত আরও ৫ ইউনিয়ন পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বেড়ে যাওয়ার কারণে মাদারীপুরের শিবচরের আরও পাঁচটি ইউনিয়ন নতুন করে বন্যাকবলিত হয়ে পড়েছে। এতে করে এই পাঁচটি ইউনিয়নে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ৩ হাজার পরিবার।শিবচরের চরজানাজাত, কাঁঠালবাড়ি, বন্দরখোলা, মাববরেরচর, সন্ন্যাসীরচরে ইউনিয়নের মানুষজন বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বলে খবর পাওয়া গেছে।

পদ্মার পানি বর্তমানে বিপদসীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, চাল, নগদ টাকা বিতরণ করলেও অধিকাংশ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী পৌঁছায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগস্ত অনেক পরিবার তাদের বসতবাড়ি অন্যখানে সরিয়ে নিচ্ছেন।

এদিকে, সরকারি সাহায্য না পাওয়ার অভিযোগ করেছেন পানিবন্দি মানুষজন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহম্মেদ জানিয়েছেন, সরকারিভাবে পানিবন্দি মানুষের জন্য ৩০ টন চাল বরাদ্দ করা হয়েছে। এছাড়া নগদ এক লাখ টাকা, শুকনো খাবারসহ চাল ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। বাকি ক্ষতিগ্রস্ত পরিবারকে পরে সাহায্য করা হবে।

/এবি/

আরও পড়ুন
গরিবের ত্রাণ নিয়ে কোনও ছিনিমিনি বরদাস্ত করা হবে না: ত্রাণমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ