বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে শিশুদের ছবি আঁকার প্রতিযোগিতা হয়েছে। শুক্রবার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের পাবলিক প্লাজায় জেলা শিল্পকলা একাডেমি এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় তিনটি বিভাগে গোপালগঞ্জের ৫টি উপজেলার ২৭৫ শিশু অংশগ্রহণ করে। এর উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী। এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের উপ-পরিচালক খোন্দকার রেজাউল হাসেম উপস্থিত ছিলেন।
বিটি/এআরএল/
আরও পড়ুন:
হাসনাত-তাহমিদের মূল ছবি দিতে প্রথম আলো ও যুগান্তরকে নির্দেশ







