জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় শ্যালক ও ভগ্নিপতির পারিবারিক দ্বন্দ্বে একজন নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে সবুজপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় উভয় পক্ষের সংর্ঘষে আহত হয়েছেন অন্তত ১০ জন। ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করেছে দেওয়ানগঞ্জ থানার পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামের বাসিন্দা আইন উদ্দিনের সাথে একই এলাকার বাসিন্দা ও তার বড় শ্যালক গোলাপ উদ্দিনের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরই সূত্র ধরে শুক্রবার বিকেলে আবারও কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে দাঙ্গা বেঁধে যায়। এ সময় আইন উদ্দিনের লোকজন গোলাপ উদ্দিনকে (৪৮) বেধড়ক পিটুনি দিলে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।
এ ঘটনায় উভয় পক্ষের আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে স্বপন (২৫), সোনা মিয়া (৪০), জমিলা খাতুন (৪৫), লেবু মিয়া (২৫), জয়নাল আবেদীন (৩৮) ও গুলজার হোসেনকে (৫০) দেওয়ানগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল জলিল এবং আব্দুল মালেক নামে দু’জনকে আটক করেছে।
/এবি/
আরও পড়ুন
জেএমবির ইতিহাসে সবচেয়ে কম বয়সী কমান্ডার মারজান








