তারেক-মিশুকসহ পাঁচজন নিহতের ঘটনায় তিন সাক্ষীর জবানবন্দি গ্রহণ

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৬, ১৫:২৯আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৫:২৯

মিশুক মুনীর ও তারেক মাসুদ সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় দায়ের মামলায় তিন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষ হয়েছে। রবিবার ধার্য তারিখে এ জবানবন্দি গ্রহণ করা হয়।

মামলা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জেলা দায়রা ও জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আফছারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ওই কৌশলী জানান, রবিবার মোট পাঁচজন সাক্ষীকে আদালত তলব করলেও তিন সাক্ষী হাজির হয়ে জবানবন্দি দেন। এরা হলেন মামলার ৩০ নম্বর সাক্ষী স্কয়ার হাসপাতালের ডাক্তার মেসবাহ উদ্দিন, ২৭ নম্বর সাক্ষী ফায়ার সার্ভিসের গাড়িচালক ও  একই অফিসের স্টাফ মো. কামাল হোসেন।

তিনি আরও জানান, রবিবারের নির্ধারিত পাঁচ সাক্ষীর মধ্যে একজন ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার খোন্দকার আব্দুল হামিদ ইতিমধ্যে মারা গেছেন। সব মিলিয়ে ৩৯ জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সাক্ষীদের মধ্যে প্রত্যক্ষদর্শী সাক্ষী বোমকেশং সরকার, তারেক মাসুদের সহকারী ফারুক হোসেন, তার স্ত্রী সাথী সরকার ও ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার খোন্দকার আব্দুল হামিদ ইতিমধ্যে মারা গেছেন।

উল্লেখ্য, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলা এলাকায় ২০১১ সালের ১৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।

আরও পড়ুন:
দুমড়ে-মুচড়ে যাওয়া তারেক-মিশুকের স্বপ্ন, বিচার হয়নি

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের