রাজবাড়ীতে শহররক্ষা বাঁধসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৬, ০৫:২৭আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ০৫:২৮

রাজবাড়ী নদীশাসন, শহর রক্ষাকারী বেড়ি বাঁধ রক্ষা, নদী ভাঙনকবলিত এলাকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষে রাজবাড়ীর বরাট ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গ্রামবাসী।
রোববার বিকেল ৪ টায় বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারে দুই ঘণ্টাব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নদী ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যক্রর প্রদক্ষেপ গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন বরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সালাম, বরাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আরশাদ আলী, সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ, জেলা ওয়াকাস পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক কে সবুর শাহীন, ছাত্রলীগ নেতা আরজাদ হোসেন আরজু, এলাকাবাসী দিরাজ আলী শেখ, টোকন,আবুল কালাম আজাদ,জেলা কৃষক দলের সদস্য শহিদুল ইসলাম খান,জেলা ওয়াকার্স পার্টির নেতা শফিকুল ইসলাম শফি প্রমূখ।
বক্তারা বলেন, নদী থেকে বালি উত্তোলনের ফলেই আজ নদী এই আগ্রাসী রূপ ধরেছে।জেলার মানচিত্র থেকে হারিয়ে গেছে কয়েকটি গ্রাম। বরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তার সভাপতিত্বের বক্তব্যে বলেন, এ এলাকায় রিং বাঁধ তৈরি করতে দেওয়া হবে না।অনতিবিলম্বে সুষ্ঠুভাবে নদীশাসন করতে হবে।

/এইচকে/

পড়ুন: শোলাকিয়া হামলা: রিমান্ড শেষে আনোয়ার কারাগারে

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম