আন্দোলন করে লাভ নেই, রামপালে বিদ্যুৎকেন্দ্র হবেই: নাসিম

মানিকগঞ্জ প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৭

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ‘খালেদা জিয়া এখন দরদ দেখাচ্ছেন সুন্দরবন রক্ষা করতে হবে। কোনও আন্দোলন করে লাভ নেই। রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি, বিদ্যুৎকেন্দ্র হবেই।’ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এই কথা বলেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানিকগঞ্জে ১৪ দলের এক সমাবেশ তিনি এসব কথা বলেন। মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় স্বাস্থ্যমন্ত্রী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘অবশ্যই নির্বাচন হবে ২০১৯ সালের এক দিন আগেও জাতীয় নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনের ফাইনাল খেলায় খালেদা জিয়াকে আসার আহ্বান জানাচ্ছি।’

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন। এসময় বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, সাম্যবাদী দলের সভাপতি দীলিপ বড়ুয়া, মমতাজ বেগম এমপি, বাংলাদেশ ওয়াকর্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, তরিকুল ফেডারেশনের মহাসচিব এমএ আব্দুল আওয়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম